♦ সাধারণ কিছু জিজ্ঞাসা (FAQ)
১. ডোমেইন এবং হোস্টিং কি আমাকে আলাদাভাবে কিনতে হবে?
উত্তর: আমরা আমাদের প্যাকেজের সাথেই হাই-স্পিড সার্ভার এবং সাব-ডোমেইন সেটআপ সুবিধা দিয়ে থাকি। তবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টম ডোমেইন এবং হোস্টিং আমরা সেটআপ করে দিবো।
২. এই LMS কি আমি আমার নিজের ব্র্যান্ডের নামে (White Label) পাবো?
উত্তর: হ্যাঁ! আমাদের LMS সফটওয়্যারটি সম্পূর্ণ হোয়াইট-লেবেল। এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো, কালার থিম এবং নিজস্ব ব্র্যান্ডিং ব্যবহার করতে পারবেন।
৩. আমি টেকনিক্যাল সাপোর্ট কিভাবে পাবো?
উত্তর: আমাদের যেকোনো টেকনিক্যাল সমস্যার জন্য আপনি সরাসরি আমাদের সাপোর্ট নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারেন।
৪. অ্যাপটি কি অফলাইন ভিউ সাপোর্ট করে?
উত্তর: হ্যাঁ, প্রিমিয়াম অ্যাপ ভার্সনে ভিডিও বা নোট ডাউনলোড করে রাখতে পারে এবং ইন্টারনেট ছাড়া অ্যাপের ভিতর দেখতে পারবে।
৫. কনটেন্ট বা ভিডিও চুরির সুরক্ষা (Piracy Protection) কি এখানে আছে?
উত্তর: অবশ্যই। স্ক্রিন রেকর্ডিং প্রোটেকশন, ডাইনামিক ওয়াটারমার্ক এবং ইউজার ডিভাইস লিমিটেশন ফিচার রয়েছে।
৬. আমরা কি আমাদের প্রয়োজন অনুযায়ী ফিচারগুলো কাস্টমাইজ করতে পারবো?
উত্তর: হ্যাঁ! আপনার প্রয়োজন অনুযায়ী নতুন ফিচার যোগ করা বা পরিবর্তন করা সম্ভব।